জিবিএন বাংলা

তৃণমূলের প্রতি দেশনায়কের ভালোবাসা ২২ বছর পর গৌরনদীর বদিউজ্জামান মিন্টুকে চিনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর বরিশাল সফরে এসে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের জন্ম দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় এলাকায় উপস্থিত হলে হাজারো নেতাকর্মীর ভিড়ের মাঝেই তিনি চিনে নেন ২২ বছর আগের সেই তরুণ ছাত্রনেতাকে। যিনি বর্তমানে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

জানা যায়, প্রায় ২২ বছর আগে গৌরনদী সফরকালে তৎকালীন ছাত্ররাজনীতির সক্রিয় কর্মী বদিউজ্জামান মিন্টুর সঙ্গে তারেক রহমানের পরিচয় হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তৃণমূলের সেই পরিচিত মুখটিকে ভুলে যাননি তিনি। বরিশাল সফরের অংশ হিসেবে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের মধ্যেই বদিউজ্জামান মিন্টুকে লক্ষ্য করেন প্রধানমন্ত্রী। তিনি নিজেই এগিয়ে এসে মিন্টুর সাথে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর এমন অভাবনীয় আন্তরিকতা ও স্নেহপূর্ণ আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন বদিউজ্জামান মিন্টু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটাই আমার নেতা, দেশের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। তিনি কখনোই তৃণমূলের নেতাকর্মীদের ভুলে যান না। ২২ বছর পরও আমাকে চিনে কুশল বিনিময় করেছেন, যা আমার জীবনের এক অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”

এ সময় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরাও ঘটনাটিকে তৃণমূলের প্রতি নেতৃত্বের অনন্য আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং রাষ্ট্রীয় ব্যস্ততার পরও তৃণমূলের কর্মীদের প্রতি তারেক রহমানের এই অসাধারণ স্মরণশক্তি ও আন্তরিক আচরণ সারা দেশের নেতাকর্মীদের আরও উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে।

বিষয় : রাজনীতি

জিবিএন বাংলা

বুধবার, ১৫ জুলাই ২০২৬

তৃণমূলের প্রতি দেশনায়কের ভালোবাসা ২২ বছর পর গৌরনদীর বদিউজ্জামান মিন্টুকে চিনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x