জিবিএন বাংলা

জুলাই শহীদ দিবসে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

'জুলাই শহীদ দিবস-২০২৬' উপলক্ষ্যে চব্বিশের গণ-অভ্যুত্থানের মহান শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছে বরিশাল জেলা পুলিশ।

আজ ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) সকালে বরিশাল শহরের আমতলার মোড়স্থ 'জুলাই স্মৃতিস্তম্ভে' এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মো: আলাউল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চব্বিশের জুলাইয়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের তরুণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ছাত্র-জনতার সেই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তক্ষয়ী আত্মত্যাগ চিরকাল অনুপ্রেরণা জোগাবে।

কর্মকর্তারা আরও উল্লেখ করেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ২০২৪-এর চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জেলা পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

অনুষ্ঠানে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহত ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিষয় : বরিশাল

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x