জিবিএন বাংলা

উপজেলা প্রশাসনের আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান

গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস পালন, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ ও কৃষ্ণচূড়া রোপণের দাবি

১৬ জুলাই শহীদ দিবস-২০২৬' উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে গৌরনদীতে একটি 'জুলাই স্মৃতি স্তম্ভ' নির্মাণ এবং বরিশালের প্রবেশদ্বার ভুরঘাটা থেকে বাটাজোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ১৬ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তাই জুলাই আন্দোলনের ইতিহাস, সংগ্রাম ও ত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে গৌরনদীতে একটি 'জুলাই স্মৃতি স্তম্ভ' নির্মাণ সময়ের দাবি। পাশাপাশি শহীদদের স্মৃতিকে ধারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুরঘাটা থেকে বাটাজোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আলোচনা সভায় দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাসচেতনা বিকাশে এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, এস. এম. জুলফিকার, মো. লিটন খান, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, বাটাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবনেতা এস. এম. মাসুদ, ছাত্রনেতা এইচ. এম. তারিকুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য মো. মহাসিন খান ও মো. নজরুল ইসলাম খলিফা, আহত জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা আব্দুর রহিম, শিকদার মিনহাজুল ইসলাম, মোর্শেদ হাসান, মিঠুন তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভা শেষে বক্তারা শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবিক রাষ্ট্র গঠন এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয় : বিএনপি গৌরনদী UNO

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস পালন, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ ও কৃষ্ণচূড়া রোপণের দাবি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x