জিবিএন বাংলা

কাজিরহাটে নদীতে গরু গোসল করাতে গিয়ে মাটি ধস: বাবা বাঁচলেও ৫ বছরের সন্তান নিখোঁজ

বরিশালের কাজিরহাট থানার ভাসান চড়ে  নদীতে গরু গোসল করাতে গিয়ে নদীতে ডুবে বাবা আজিজুল প্রাণে বেঁচে ফিরলেও এখনো নিখোঁজ পাঁচ বছরের সন্তান। 

আজ ১৮ জুলাই শনিবার  কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের বাগরজা এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিখোঁজ ওই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন।

নিখোঁজ ওই শিশুর নাম মোহাম্মদ আব্দুল্লাহ (৫)। সে ভাষানচর ইউনিয়নের ৯ নং বাগরজা ওয়ার্ড এর আজিজুল গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ১১ টার দিকে নিজের পালিত দুটি গবাদি পশু (গরু) গোসল করাতে নদীতে নিয়ে যান আজিজুল গাজী। এসময় নদীর পাড়েই দাঁড়িয়ে ছিল পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ। হঠাৎ ছেলের পায়ের নীচের মাটি ভেঙ্গে পড়লে সেই মাটির নীচ চাপা পড়েন ছেলে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মাটিতে চাপা পড়েন বাবা নিজেও। এরপর কোনভাবে বাবা প্রাণে বেঁচে ফিরলেও নদীতে তলিয়ে যায় ছেলে আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি করেও আর ছেলের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে পরিবারের লোকজন বরিশাল ফায়ার সার্ভিসক খবর দিলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসে। কিন্তু দীর্ঘ ৭ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র আদরের সন্তান হারিয়ে শোকে মাতম বাবা-মা।

মেহেন্দিগঞ্জ (কালিগঞ্জ) নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন আগামীর সময়কে জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে একটি ডুবুরি দলের চেষ্টা অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।’

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

কাজিরহাটে নদীতে গরু গোসল করাতে গিয়ে মাটি ধস: বাবা বাঁচলেও ৫ বছরের সন্তান নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x