জিবিএন বাংলা

গৌরনদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেডের অভিযোগ

সংরক্ষণ

বরিশালের গৌরনদী পৌরসভার ৩৬ নম্বর হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিন হিসেবে বিতরণ করা রুটির মধ্যে ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলম তাজ (পিতা: লাল মিয়া মোল্লা) অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় টিফিন হিসেবে রুটি ও ডিম পায়।

অভিযোগ অনুযায়ী, টিফিন খাওয়ার সময় আলম তাজ রুটি ছিঁড়ে দেখে ভেতরে একটি ব্লেড। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানানো হয়।

সৌভাগ্যবশত, ব্লেডটি খাওয়ার আগেই শিক্ষার্থীটি সেটি দেখতে পাওয়ায় কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি। তবে এমন ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বনরুটি সরবরাহ করা হয়। এ কর্মসূচির রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং লিমিটেড।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিষয় : গৌরনদী

জিবিএন বাংলা

শনিবার, ২৫ জুলাই ২০২৬

গৌরনদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেডের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x