জিবিএন বাংলা

গৌরনদীতে শোকের ছায়া, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

অফিসে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সাংবাদিকপুত্র সৈয়দ নেয়ামুল হকের

মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও দৈনিক দক্ষিণ অঞ্চল পত্রিকার গৌরনদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নেয়ামুল হক দীর্ঘদিন ধরে ঢাকার সাভারে বেঙ্গল গ্রুপে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো শনিবার (২৫ জুলাই) সকালে মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে সড়কে আটকে পড়েন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক সৈয়দ নকিবুল হক জানান, দুর্ঘটনাটি সাভার এলাকার কোনো এক স্থানে ঘটেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করতে পারেননি।

ব্যক্তিগত জীবনে সৈয়দ নেয়ামুল হক এক সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার বছর বয়সী এক ছেলে সন্তান ইয়ামীন, বাবা-মা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিকপুত্রের অকাল মৃত্যুতে গৌরনদীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম সৈয়দ নেয়ামুল হককে দাফন করা হয়। দাফনের আগে জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিষয় : গৌরনদী

জিবিএন বাংলা

রোববার, ২৬ জুলাই ২০২৬

অফিসে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সাংবাদিকপুত্র সৈয়দ নেয়ামুল হকের

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x