জিবিএন বাংলা

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান

দুই বছরের মধ্যে হিজলা মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়

নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতির মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে পুরোপুরি বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান। তিনি বলেছেন, নির্বাচনী ওয়াদাগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং কথার চেয়ে কাজের মাধ্যমেই তার প্রমাণ দেওয়া হবে।

সম্প্রতি মেহেন্দিগঞ্জের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাদেকপুর ও রুকন্দী এলাকার সাড়ে ৭০০ কোটি টাকার মেগা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এ প্রকল্পটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তাদের ভাগ্য ভালো ছিল কারণ সব প্রস্তুতই ছিল। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখায়েত সাহেব এই প্রকল্পটি পাস করিয়ে গেছেন উল্লেখ করে তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে মেহেন্দিগঞ্জের সাদেকপুর, রুকন্দী ও চাঁদপুরের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদান রয়েছে, যা তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাস্তাঘাট ও সড়ক যোগাযোগের উন্নয়ন করার জন্য ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে এবং এগুলো বাস্তবায়ন হলে হিজলা-মেহেন্দিগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না।

সভায় স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে পারলে তাদের জন্য তিনি সবকিছুই করবেন। এলাকার উন্নয়নে পেশাদারিত্ব ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

রোববার, ২৬ জুলাই ২০২৬

দুই বছরের মধ্যে হিজলা মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x