"বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬" উপলক্ষে "Trapped Behind the Scam : Ending Human Trafficking for Forced Criminality" শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব জনাব লিয়াকত আলী মোল্লা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশ-এর চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর (UNODC) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।