জিবিএন বাংলা

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহে ধাক্কা

সংরক্ষণ

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের। তার দাবি, সংকট শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে ২৬০ কোটিরও বেশি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। খবর আল আরাবিয়ার। 

মঙ্গলবার (৪ আগস্ট) কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের পর আল আরাবিয়া বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আমিন নাসের বলেন, এ সংকটের প্রভাব শুধু বৈশ্বিক জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব খাদ্যনিরাপত্তার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি জানান, অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। তবে আরামকো তাদের বিস্তৃত অবকাঠামো ও বিকল্প রপ্তানি ব্যবস্থার মাধ্যমে সরবরাহ অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আরব উপসাগর ও লোহিত সাগরের বাইরেও কোম্পানিটির একাধিক রপ্তানি রুট ও বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

নাসের বলেন, উচ্চমাত্রার প্রস্তুতি এবং দক্ষ জনবল থাকায় দ্বিতীয় প্রান্তিকেও আরামকো শক্তিশালী পরিচালনাগত সক্ষমতা ধরে রাখতে পেরেছে। এ সক্ষমতার প্রতিফলন কোম্পানির আর্থিক ফলাফলেও দেখা গেছে, যদিও বৈশ্বিক জ্বালানি বাজার বর্তমানে ব্যতিক্রমী চ্যালেঞ্জের মুখোমুখি।   আরও পড়ুনআরও পড়ুনপাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি হলো বিরল প্রজাতির এক ছাগল!

তার ভাষ্য, কার্যকর উৎপাদন ও বিতরণ ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতার কারণে বৈশ্বিক বাজারে সংকটের প্রভাব কমাতে আরামকো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে মঙ্গলবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আরামকোর নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বেড়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পরিবহন করতে হলেও অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও রাসায়নিক পণ্যের উচ্চমূল্যের সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি।

৩০ জুন শেষ হওয়া তিন মাসে আরামকোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগে একই সময়ে ছিল ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

বিষয় : জ্বালানি তেল হরমুজ প্রণালি

জিবিএন বাংলা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহে ধাক্কা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x