জিবিএন বাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জে তাস খেলা কেন্দ্র করে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক করিয়া ইউনিয়নের উত্তর চর এলাকার একটি মাছঘাটে তাস খেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর চর এলাকার মাছঘাটে তাস খেলতে নিষেধ করলে স্থানীয় ছাদু রাড়ীর পুত্র লিটন রাড়ী এবং ফারুক রাড়ীর পুত্র শাহীন রাড়ী ক্ষিপ্ত হয়ে মাছের পাইকার শাহ আলম হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, হামলার সময় শাহ আলম হাওলাদারের কাছে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আহত শাহ আলম হাওলাদার লিটন রাড়ী ও শাহীন রাড়ীর বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে তাস খেলা কেন্দ্র করে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এক করিয়া ইউনিয়নের উত্তর চর এলাকার একটি মাছঘাটে তাস খেলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর চর এলাকার মাছঘাটে তাস খেলতে নিষেধ করলে স্থানীয় ছাদু রাড়ীর পুত্র লিটন রাড়ী এবং ফারুক রাড়ীর পুত্র শাহীন রাড়ী ক্ষিপ্ত হয়ে মাছের পাইকার শাহ আলম হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, হামলার সময় শাহ আলম হাওলাদারের কাছে থাকা আনুমানিক ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আহত শাহ আলম হাওলাদার লিটন রাড়ী ও শাহীন রাড়ীর বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x