জিবিএন বাংলা

দক্ষিণ পালরদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)। তাঁদের বাড়ি বরিশাল এলাকায় বলে জানা গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দক্ষিণ পালরদী এলাকায় বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : সড়ক দুর্ঘটনা গৌরনদী

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ পালরদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)। তাঁদের বাড়ি বরিশাল এলাকায় বলে জানা গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দক্ষিণ পালরদী এলাকায় বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫ নম্বরের একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x