বরিশাল জেলা কাজিরহাট থানা আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে ঘরের চাল খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। খালেক খানের স্ত্রী বকুল জানাই প্রায় ৮ মাস পূর্বে ২৬ শতাংশ জমি আন রেজিস্ট্রি সাব বিক্রি নামা দলিল সম্পাদনা করেন নোটারি মাধ্যমে সিরিয়াল নং ৩১৫। জমি দাতা জসিম শিকদার ও মহিউদ্দিন। জনি আমাদের দখল বুঝাইয়া দিয়েছে ওই জমিতে আমরা ঘর উত্তোলন করি রাতে স্থানীয় জাহাঙ্গীর বেপারী, হামেদ খান, হারুন বিশ্বাস মিলে ঘরের চাল খুলে নিয়ে গেছে। খালেক খানের মেয়ে লাইজু জানায় আমার ভাই জামাল প্রবাসে থাকেন আমার আর কোন ভাই নেই বাবা মারা গেছে কিছুদিন পূর্বে আমাদের পেশি শক্তি নেই বলে হামিদ খান লোকজন নিয়ে কান্ড ঘটিয়েছে।