জিবিএন বাংলা

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে ভারতীয় কাস্টমসের শুভেচ্ছা

ছবি : নিজস্ব প্রতিনিধি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় সীমান্তের শূন্যরেখায় সৃষ্টি হয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫/১১-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার বাংলাদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। পরে বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানের হাতেও মিষ্টি তুলে দেন ভারতীয় কাস্টমস কর্মকর্তারা।

শুভেচ্ছা বিনিময়কালে দুই দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়া বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসবে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

তিনি আরও বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

মিষ্টি বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তের এ সৌহার্দ্যপূর্ণ আয়োজন।

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে ভারতীয় কাস্টমসের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x