জিবিএন বাংলা

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

ছবি: স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন কামাল।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাফর খান, যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিত; গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন পান্নু, সদস্য সচিব মো. আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হাওলাদার ও মো. মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. সিবলু রহমান, আব্দুল হক সরদার, মো. মেহেদী হাসান জনি, ফুয়াদ হোসেন ইকবাল, আক্কাস হাওলাদার, স্বপন বয়াতি, শহিদ সিকদার ও আকাইদ হাওলাদারসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সভায় নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুশৃঙ্খলভাবে পালনে উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিষয় : বিএনপি রাজনীতি সেচ্ছাসেবক দল

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x