জিবিএন বাংলা

ফুলেল শুভেচ্ছায় বরণ, চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা

খাঞ্জাপুরে গোলাম কিবরিয়া তালুকদারের আগমন

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃতী সন্তান, মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইতালি প্রবাসী ইউরোপ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার ২৩ আগস্ট দেশে ফিরেছেন। দেশে ফিরে নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

খাঞ্জাপুর ইউনিয়নের মাটিতে পা রেখেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং খাঞ্জাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন গোলাম কিবরিয়া তালুকদার। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি তুলাতলা বাজারে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গোলাম কিবরিয়া তালুকদার বলেন, তার দাদা মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদারের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে সামনে রেখে তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, খাঞ্জাপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, মরহুম আব্দুল ছব্দের আলী ছিলেন  একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি সততা, মানবিকতা ও সমাজসেবার জন্য এলাকায় সুপরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

তারই ধারাবাহিকতায় গোলাম কিবরিয়া তালুকদারও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় শিক্ষার্থীদের জন্য তুলাতলা বাজারে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিতে একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছেন বলে জানা গেছে।

দেশে ফিরে প্রথম দিনেই সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার এই মতবিনিময়কে ঘিরে খাঞ্জাপুর ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বিষয় : বরিশালের খবর বরিশাল গৌরনদী

জিবিএন বাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খাঞ্জাপুরে গোলাম কিবরিয়া তালুকদারের আগমন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x