জিবিএন বাংলা

খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার ব্যাপক গণসংযোগ

গোলাম কিবরিয়া তালুকদার, ছবি মোঃ ইয়াদুল ইসলাম

বরিশালের গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, কমলাপুর গ্রামের কৃতী সন্তান ও মরহুম হাকিম তালুকদারের সুযোগ্য পুত্র, মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ইতালি প্রবাসী ইউরোপ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তালুকদার ব্যাপক গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তিনি ইল্লা বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করে মেদাকুল বাজার, বাকাই বাজার, মাগুরা মাদ্রাসা হয়ে দোনদরকান্দি পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং তাদের কাছে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে গোলাম কিবরিয়া তালুকদার ইউনিয়নবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাদের কথা শোনেন। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

গণসংযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেন। প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাঁর এ গণসংযোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

এ সময় গোলাম কিবরিয়া তালুকদার বলেন, খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। এ জন্য সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

বিষয় : বিএনপি বরিশাল গৌরনদী খাঞ্জাপুর ইউনিয়ন

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x