জিবিএন বাংলা

গৌরনদীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

গৌরনদীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন
ছবি : জিবিএন বাংলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ  উপলক্ষে একযোগে সারাদেশে উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জহির উদ্দিন স্বপন মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর মর্যাদায়) এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সম্পাদক চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ কবি সিকদার রেজাউল করিম  এবং গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, যুগ্ন আহবায়ক জাকির হোসেন রাজা,  প্রেসক্লাবে সাধারণত সম্পাদক এস. এম. জুলফিকার, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, নজরুলের সৃষ্টিকর্ম শুধু সাহিত্যকে সমৃদ্ধ করেনি, বরং সমাজে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিয়েছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করে তুলতে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

বিষয় : বরিশাল বিভাগ বরিশাল গৌরনদী

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
গৌরনদীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন
0:00 0:00
1.0x