জিবিএন বাংলা

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে মো: রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সেই নির্বাচনে আগের ঘোষিত বিজয়ী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- সিন্ডিকেট।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিষয়টি রাশেদ খাঁন নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার প্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোট প্রাপ্ত মো: রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।’

উল্লেখ্য, ডাকসু’র ওই নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী পেয়েছিলেন ১০ হাজার ৪৮৪ ভোট। আর মো: রাশেদ খাঁন পান ৬ হাজার ৬৩ ভোট।

বিষয় : ডাকসু রাশেদ খান

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা করা হয়েছে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x