জিবিএন বাংলা

নেপালের বন্যাকবলিত একটি এলাকা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |ফাইল ছবি

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে পৌঁছেছে এবং চার হাজার ৪৬২ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৪৪ জন বিদেশী নাগরিক।

মঙ্গলবার প্রকাশিত সরকারের এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে এক হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চার হাজার জন নিখোঁজ হয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) রাসুয়া এবং নুয়াকোটকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত করেছে।

জাতিসঙ্ঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আকস্মিক বন্যার পর নেপালের প্রায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

এদিকে চীনা কর্তৃপক্ষ ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি ২৬১ বিদেশী নাগরিকসহ নিখোঁজ হওয়া ৫৪৬ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : মৃত্যু নেপাল চীন নিখোঁজ বন্যা

জিবিএন বাংলা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যাকবলিত একটি এলাকা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে আকস্মিক বন্যায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে পৌঁছেছে এবং চার হাজার ৪৬২ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৮৪৪ জন বিদেশী নাগরিক।

মঙ্গলবার প্রকাশিত সরকারের এক প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে এক হাজার ৫০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চার হাজার জন নিখোঁজ হয়েছেন।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) রাসুয়া এবং নুয়াকোটকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত করেছে।

জাতিসঙ্ঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে আকস্মিক বন্যার পর নেপালের প্রায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

এদিকে চীনা কর্তৃপক্ষ ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি ২৬১ বিদেশী নাগরিকসহ নিখোঁজ হওয়া ৫৪৬ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
0:00 0:00
1.0x