চেয়ারম্যান পদপ্রার্থী, ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ
"ক্ষমতা নয়, সেবা এবং সাধারণ মানুষের পাশে থাকাই আমার ব্রত।"
চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগে থেকেই ১নং খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে আস্থার আধার হয়ে কাজ করে যাচ্ছেন গোলাম কিবরিয়া তালুকদার।
মানবিক ও সামাজিক সহায়তা
দুর্যোগে সুরক্ষা: কোভিড-19 মহামারীসহ বিভিন্ন সংকটে অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন।
উৎসবের আনন্দ: পবিত্র ঈদ ও কোরবানি উৎসবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে ভাগ করে নিয়েছেন ঈদের আনন্দ।
সাম্প্রদায়িক সম্প্রীতি: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবসহ সকল পূজা-পার্বণে নিয়মিত আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছেন।
শীতের উষ্ণতা: হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
পরিবেশ ও সবুজায়ন
ফলজ বৃক্ষ রোপণ: পুষ্টি চাহিদা পূরণ ও দীর্ঘমেয়াদি পরিবেশগত ভারসাম্য রক্ষায় জনগণের মাঝে ফলজ চারা বিতরণ।
শিক্ষাঙ্গনে সবুজায়ন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ক্যাম্পাস নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি।
শিক্ষা ও মেধা বিকাশ
শিক্ষাসামগ্রী বিতরণ: অসচ্ছল ও সাধারণ শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দিয়েছেন।
'একটি গ্রাম, একটি লাইব্রেরি': ব্যতিক্রমী উদ্যোগে লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন, যেখানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে পড়ার সুযোগ রয়েছে।
মেধাবী মূল্যায়ন: অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নিয়মিত নগদ অর্থ সহায়তা প্রদান করছেন।
ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়ন
ধর্মীয় প্রতিষ্ঠান: ইসলামি শিক্ষার প্রসার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত আর্থিক অনুদান।
যোগাযোগ ব্যবস্থা: সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে স্থানীয় রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত ও সাংগঠনিক আর্থিক সহযোগিতা।
পরিচ্ছন্নতা ও সামাজিক সুরক্ষা
পরিচ্ছন্ন পরিবেশ: বাজার, স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত উদ্যোগ ও সহায়তা।
মাদকবিরোধী আন্দোলন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, র্যালি ও প্রচারমুখী কার্যক্রমে নেতৃত্ব ও সহযোগিতা।
সুদিনের প্রত্যয়ে, পরিবর্তনের বার্তা
পরিচ্ছন্ন ইমেজ, সততা ও উন্নয়নমুখী নেতৃত্বের কাঙ্ক্ষিত নাম—গোলাম কিবরিয়া তালুকদার।
আসুন, ১নং খাঞ্জাপুর ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে জননেতা গোলাম কিবরিয়া তালুকদার-এর হাতকে শক্তিশালী করি।