ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জিবিএন বাংলা

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

মানিকগঞ্জের হরিরামপুরে দড়িকান্দি বাহিরচর- বেড়িবাঁধ সংলগ্ন বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ই ধ্বসে পড়ার কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে চলাচলের যানবাহন অটোরিকশা,হ্যালোবাইক, মটর সাইকেল চলাচল কষ্টসাধ্য এবং দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। মাত্র ৫-৬ মাস যাবৎ হয়নি রাস্তা কার্যক্রম সমাপ্তি না হতেই রাস্তার ফাটল দেখা মিলছে। 

স্থানীয়দের অভিযোগ, নদীর পাশ থেকে মাটি কাটার ফলে এবং অধিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে। এমনকি রামকৃষ্ণপুর ভাটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্নেই অধিকাংশ রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলেও ঝুকির আশঙ্কা রয়েছে এমনটি মন্তব্য বিদ্যালয়ের শিক্ষকদের।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই বলেন,রাস্তা করার সময় নদীর পাশ থেকে ভিকু দিয়ে  মাটি কাটার ফলে এবং অতিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে। অত্র বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন,আমাদের স্কুলের কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলে ঝুকির আশঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন,আমি উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।  স্থানীয় ভুক্তভোগী মীর মালেক জানান,আমদের বর্তমানে চলাচল  করতে কষ্টসাধ্য হয়।অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। স্থানীয়দের দাবি,অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হোক।

এ বিষয়ে উপজেলা প্রৌকশলী মোঃ শাহিনুজ্জামান মুঠোফোনে বলেন,এ বিষয়ে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

বিষয় : হরিরামপুর, মানিকগঞ্জ, দড়িয়াকান্দি

জিবিএন বাংলা

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হরিরামপুরে বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ধ্বসে পড়ছে,চলাচলে চরম দুর্ভোগ ।

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশক নামঃ মোঃ মিজানুর রহমান

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x