জিবিএন বাংলা

১৫১০ পিস ই*য়া*বা*সহ ফতুল্লায় চিহ্নিত ২ মা*দ*ক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র

সংরক্ষণ

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর সরাসরি তত্ত্বাবধানে ১৫১০ (এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বাড়ৈভোগ (খানকার মোড়) এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং শিবু মার্কেট (ব্যাংক-এর মোড়) এলাকার মোঃ মামুন হোসেনের ছেলে মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এসআই (নিঃ) শামীম হোসাইন ও এসআই (নিঃ) রফিক পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) ভোর আনুমানিক ৬:৪৫ ঘটিকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকার ১ নং আসামি মাসুদের বসতবাড়ির নিচতলার কক্ষ থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের পূর্বের অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরণের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নারায়ণগঞ্জ

জিবিএন বাংলা

বুধবার, ২২ জুলাই ২০২৬

১৫১০ পিস ই*য়া*বা*সহ ফতুল্লায় চিহ্নিত ২ মা*দ*ক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x