বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার বিকাল ৫:৩০ মিনিটে ইয়াবাসহ এক চিহ্নিত বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার বিকাল ৫:৩০ মিনিটে ইয়াবাসহ এক চিহ্নিত মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত মাদকসেবীর নাম রাকিব (২৮)। সে উপজেলার দিয়াশুর বাজার এলাকার লোকমান খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রাকিব দীর্ঘদিন ধরে গৌরনদী বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় মাদক সেবন এবং কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তার এসব অপকর্ম ও মাদকসেবনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। আজ বিকাল সাড়ে ৫টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় তাকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় উৎসুক জনতা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা গৌরনদী মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে ইয়াবাসহ রাকিবকে হেফাজতে নেয়। বাসস্ট্যান্ডের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে তারা ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনগণ ইয়াবাসহ এক মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মাদক প্রতিরোধে নাগরিকদের এই সচেতন ভূমিকার তিনি প্রশংসা করেন।