জিবিএন বাংলা

বরিশাল ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

বরিশাল জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।

আজ বুধবার (২২ জুলাই) সকালে তিনি এই বার্ষিক পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ডিএসবি শাখার গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র এবং দাপ্তরিক ফাইলপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। একই সাথে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ডিএসবি শাখার সেবামূলক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

বিষয় : বরিশাল

জিবিএন বাংলা

বুধবার, ২২ জুলাই ২০২৬

বরিশাল ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

বরিশাল জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।

আজ বুধবার (২২ জুলাই) সকালে তিনি এই বার্ষিক পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ডিএসবি শাখার গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র এবং দাপ্তরিক ফাইলপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। একই সাথে তিনি কার্যালয়ের সার্বিক কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ডিএসবি শাখার সেবামূলক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x