জিবিএন বাংলা

সরকারের চুক্তিভিত্তিক নিয়োগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন উজিরপুরের কৃতিসন্তান কাজী রওনাকুল ইসলাম (টিপু

সংরক্ষণ

সরকারের গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের অংশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের কৃতিসন্তান, সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম (টিপু)।

সম্প্রতি সরকারের জারি করা প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান কাজী রওনাকুল ইসলাম (টিপু)।

কাজী রওনাকুল ইসলাম (টিপু) দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে বরিশালের উজিরপুরসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বিষয় : বিএনপি উজিরপুর

জিবিএন বাংলা

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন উজিরপুরের কৃতিসন্তান কাজী রওনাকুল ইসলাম (টিপু

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x