আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা মাওলানা মো. আল আমিন। বিশেষ বক্তা বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাসেল সরদার মেহেদী, মুফতি মোস্তফা কামাল, মাওলানা মোফাজ্জল হোসেন ও চৌকিদার মো. হিজবুল্লাহসহ ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গৌরনদী উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ মিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম সিদ্দিকী।
প্রধান অতিথি বলেন ইসলামের জন্য আমরা ক্ষমতা দান করতে পারব, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারবো না। ইসলাম ও শরীয়াতের জন্য সামান্যতম ছাড় দিতে পারব না। ঝগড়া দরকার নেই আপনারা বলছেন একামতের দিন কায়েম করবেন, কিন্তু বেপর্দা মেয়েদের স্টেজে উঠিয়ে বক্তৃতা করা। এবং বেপর্দা মেয়েদের সামনে দিয়ে মিছিল করা কি একামতের দিন। এখানে তো ঝগড়ার কিছু নেই। পর্দা ফরজ কি ফরজ না। পর্দা যদি শরীয়াতে না থাকে আমার কোন বক্তব্য নাই। পর্দা ফরজ হয়। আল্লাহর বিধান হয়। ইসলামের নামে উপেক্ষা করেন। তাহলে আপনি কুফুরির দিকে রওনা দিছেন। ইসলামের নামে বেপর্দা ভিন্ন জিনিস, এটা ফাসেক।
বক্তারা আরো বলেন, ইসলামী আন্দোলন ইনসাফ কায়েম করবে, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছি, এই বাংলাদেশে বিভিন্ন ইসলামী দল আছে তারা আকাম-কুকামের সাথে জড়িত কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোন চুনকালি পরে নাই। ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশে এইসকল চলবেনা। নামের সাথে ইসলাম হইলেই ইসলাম হয় না। ইসলামী আন্দোলনে লক্ষ লক্ষ যুবক তৈরি করতে সক্ষম হয়েছে। ইসলামের নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে আমরা দেখতে পাই তারা ধর্ষণের মতন সবথেকে জঘন্য কাজে লিপ্ত। ২৪ এর আন্দোলনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সহযোগিতা করেছেন। যারা বড় বড় কথা বলেন চোরের মায়ের বড় গলা ছাত্রলীগের লুঙ্গির তলে থাইকা ছাত্রলীগ করতো আজকে তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করতে আসে। আপনাদেরকে হুশিয়ার করতে চাই জনগণকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।