জিবিএন বাংলা

শিখা অনির্বাণে বিদায়ী নৌপ্রধানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে এক বার্তায় বিদায়ী নৌপ্রধান বলেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের বীর শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, শহিদদের এই অসামান্য আত্মদান দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেম, গভীর কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের উচ্চ আদর্শে উদ্বুদ্ধ করে চলেছে।

নৌপ্রধান শিখা অনির্বাণ পরিদর্শনের সময় সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : ঢাকা

জিবিএন বাংলা

বুধবার, ২২ জুলাই ২০২৬

শিখা অনির্বাণে বিদায়ী নৌপ্রধানের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x