জিবিএন বাংলা

বরিশালে ৬ লেনের মহাসড়ক, রেললাইন, ও ভোলায় সেতু চান জামায়াত আমির

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "জনগণকে ধোঁকা দেওয়ার অপকৌশল বন্ধ করুন। আসল ফ্যাসিবাদকেই এ দেশের মানুষ পাত্তা দেয়নি, ডামি ফ্যাসিবাদকে দেওয়ার প্রশ্নই ওঠে না। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। গণভোট মানা না হলে এই সরকারকেও মানা হবে না।"

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান ঢাকা-ভাঙ্গা মহাসড়কের প্রশংসা করলেও ভাঙ্গার পর থেকে বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "ভাঙ্গার পর যখন বরিশালের রাস্তা ধরলাম, তখন দেখলাম পুরো রাস্তা বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের মতো। একটি বিভাগীয় শহরের রাস্তা মাত্র দুই লেনের! বরিশালবাসীর প্রাণের দাবি, এই রাস্তা ছয় লেনে উন্নীত করতে হবে। সরকার কিংবা সরকারদলীয় এমপিরা কেন এ ব্যাপারে জোরে আওয়াজ তোলেন না?"

তিনি ভোলা-বরিশাল সেতু ও রেললাইন প্রসঙ্গে বলেন, "ভোলা বাংলাদেশের অংশ হয়েও বিচ্ছিন্ন। ভোলাবাসীর দাবির সেই সেতু এখনো কেন একনেকে ওঠেনি, তার জবাব চাই। দেশের বিভিন্ন জায়গায় রেললাইন থাকলেও বরিশালের মানুষ শুধু গল্পই শুনেছে, চোখে দেখেনি। বরিশালকে বঞ্চিত করে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।"

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহা এবং সংবিধান সংশোধন প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, "গণভোটে আপনারা 'হ্যাঁ' বলে অতীতের পচা রাজনীতি ও শাসনব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন। বর্তমান সরকারদল বলেছিল দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা সুর বদলে ফেলেছে।"

"আমাদের সংসদের ভেতরে মাঝেমধ্যে একজন অবৈতনিক শিক্ষক সবক দেন—এটা সংবিধান, ওটা ধারা। আমি জানতে চাই, সংবিধান বা কার্যপ্রণালি বিধির কোথায় আছে যে সংসদের ভেতরে সংবিধান সংশোধন কমিটি করা যাবে? এখন শুনলাম এর নাম পাল্টে নতুন নামে আকিকা করা হচ্ছে। আমরা এই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।"

২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের আন্দোলনের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, "এই দেশের মানুষ রক্ত দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে, লাখ লাখ মামলা মাথায় নিয়ে জেলে গেছে। তবুও ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি এবং তাকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে।"

তিনি আরও বলেন, "১৯৭১ আমাদের গর্বের, ইতিহাসের সোনালি অংশ। কিন্তু ২০২৪ ঢাকতে গিয়ে ১৯৭১-কে সামনে আনার প্রয়োজন নেই। ১৯৭১ থাকবে ১৯৭১-এর মর্যাদায়, আর ২০২৪ থাকবে তার নিজস্ব মর্যাদায়। ২০২৪-এর বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, কোনো অবহেলা বরদাশত করা হবে না। বৈষম্যের জন্য জুলাই হয়নি, বৈষম্যের প্রতিবাদে জুলাই হয়েছে।"

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের ভোগান্তি তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, "গ্যাস, তেল ও বিদ্যুতের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে। একেকটি পরিবারের ওপর ৫ থেকে ৭ হাজার টাকা ট্যাক্স চাপানো হয়েছে। আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ড দিয়ে ৫ হাজার টাকার মূল্যস্ফীতি কীভাবে পোষাবে?"

তিনি সরকারকে রাজপথে রক্তে আগুন না ধরানোর আহ্বান জানিয়ে বলেন, "আমরা রাজপথে এভাবে থাকতে চাই না, সবাই মিলে দেশ গড়তে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কা দিয়ে আমাদের রাজপথের দিকে ঠেলে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই বীর ও পরীক্ষিত প্রজন্মের আর পরীক্ষা নেবেন না। সময় থাকতে সংশোধন হয়ে যান।"

জিবিএন বাংলা

রোববার, ১৯ জুলাই ২০২৬

বরিশালে ৬ লেনের মহাসড়ক, রেললাইন, ও ভোলায় সেতু চান জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x