জিবিএন বাংলা

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় করা যাবে না। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এমআরএর ১৩ জুলাইয়ের নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় সম্পূর্ণ স্থগিত রাখতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে কিস্তি আদায় বা ঋণগ্রহীতাদের ওপর চাপ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ, বিশুদ্ধ পানি, ওষুধ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দুর্যোগকবলিত মানুষের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে এবং এমআরএর নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

বিষয় : খাগড়াছড়ি খাগড়াছড়ি

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের কাছ থেকে তিন মাস কিস্তি আদায় নয়, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x