পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পশ্চিম কলাতলা সড়কের টাউন কালিকাপুর সাকিনস্থ এলাকা হতে গত ২৯/০৭/২০২৬ খ্রিঃ, ২৩.২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ ০১। মোঃ রিপন তালুকদার (৪১),সাং- শারিকখালী, ০৯ নং ওয়ার্ড, ইটবাড়িয়া ইউপি, ০২। মোঃ রিয়াজ হাওলাদার ওরফে চোরা রিয়াজ (৩৫), সাং- হকতুল্লা, ০৪ নং ওয়ার্ড, বদরপুর ইউপি, উভয় থানা ও জেলা- পটুয়াখালীদ্বয়কে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।