জিবিএন বাংলা

নবনিযুক্ত নির্বাহী সচিব কামরুজ্জামান দুলালকে বরিশাল ও গৌরনদী যুবদলের ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

গৌরনদীর কৃতী সন্তান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নবনিযুক্ত নির্বাহী সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. কামরুজ্জামান দুলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহ্বায়ক হেমায়েত তালুকদার, রিপন হাওলাদার, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাবসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত নির্বাহী সচিব কামরুজ্জামান দুলালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে কামরুজ্জামান দুলাল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

জিবিএন বাংলা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নবনিযুক্ত নির্বাহী সচিব কামরুজ্জামান দুলালকে বরিশাল ও গৌরনদী যুবদলের ফুলের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x