জিবিএন বাংলা

মেহেন্দিগঞ্জে ২ পিস ই*য়া*বা*সহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরখাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবাসহ তায়েম মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে কাজিরহাট থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চরখাজুরিয়া উচাপোল ব্রিজের ওপর পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালিত হয়।

এ সময় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সন্দেহভাজন হিসেবে তায়েম মোল্লাকে তল্লাশি করা হলে তার কোমরে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করেন কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে এসআই আলমগীর ইসলামের সঙ্গে আরও তিনজন পুলিশ সদস্য অংশ নেন।

আটক তায়েম মোল্লা বিদ্যানন্দপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সেলিম মোল্লার ছেলে।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

মেহেন্দিগঞ্জে ২ পিস ই*য়া*বা*সহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x