জিবিএন বাংলা

দিনাজপুরের চিরিরবন্দরের শিশু ধ*র্ষ*ণ মামলার মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র‍্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান আসামি মো. মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহসিন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. মজিবর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গত ২ আগস্ট দুপুরে ভুক্তভোগী চার বছরের শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে তাকে পাশের একটি বাড়ির কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় মায়ের কাছে ফিরে এসে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় একই দিন শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, অপহরণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : দিনাজপুর দিনাজপুর

জিবিএন বাংলা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরের শিশু ধ*র্ষ*ণ মামলার মূল আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x