জিবিএন বাংলা

অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়তে হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নিজস্ব প্রতিনিধি

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। অপরাধ সংক্রান্ত কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা প্রয়োজনে সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেওয়া হবে না। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আহম্মেদ সোহেল মনজুর বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় অংশ নেন তিনি। পরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থেকে গুণগত মান বজায় রেখে উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : পিরোজপুর পিরোজপুর

জিবিএন বাংলা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়তে হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x