১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান জানিয়ে বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল মহড়া করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ আগস্ট) বিকালে গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় থেকে মোটরসাইকেল মহড়াটি শুরু হয়। পরে নেতাকর্মীরা মোটরসাইকেলে করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মহড়ায় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা মোঃ জাকির হোসেন রাজা, মো. নাসিরউদ্দিন, মো. রিয়াজ ভূইয়া, মো. সিরাজ সরদার, বুলবুল সরদার, মো. উজ্জ্বল, মোঃ হুমায়ুন কবির, মোঃ আল আমিন, মোঃ আয়ুবআলী হাওলাদার, মোঃ শাহেব আলী হাওলাদার, মো. হাফিজুর রহমান হাফিজ, মো. রাইসুল ইসলাম রাশেদ, মো. শাহীন, মো. রুবেল ও মো. ইমরান অসংখ্য যুবদল নেতাকর্মী
এছাড়া গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হীরা আহমেদ সাদ্দাম, ছাত্রনেতা মো. কাইফি, মো. রমজান, মো. রনি, পিয়াস, মামুন, মুহিন, রিয়ান, মো. ইমনসহ ছাত্রদল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহড়াকে কেন্দ্র করে পৌর এলাকার বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি ও প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর দেখা যায়।