জিবিএন বাংলা

পলায়নকৃত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, পলায়নকৃত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছে।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎তিনি আরও বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

‎মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয় : বিএনপি রাজনীতি সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

জিবিএন বাংলা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পলায়নকৃত স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x