মেজবানি স্বাদের অভিজ্ঞতা দিতে বরিশালের গৌরনদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে 'বরিশাল মেজবানি রেস্টুরেন্ট' শুক্রবার ৪ সেপ্টেম্বর জুম্মার নামাজের পরে দোয়া মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এক বর্ণাঢ্য প্রীতি মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শাহিন ও হায়দার আলী।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য (মেম্বার) আরোজ আলী। ও গোলাম কিবরিয়া তালুকদার অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, গৌরনদীতে মানসম্মত ও ঐতিহ্যবাহী খাবারের রেস্টুরেন্টের যে চাহিদা ছিল, 'বরিশাল মেজবানি রেস্টুরেন্ট' চালুর মাধ্যমে তা পূরণ হবে। পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভোজনরসিকদের জন্য রেস্টুরেন্টটিতে থাকছে খাঁটি মেজবানি মাংসসহ বিভিন্ন ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন। স্বাস্থ্যসম্মত ও রুচিশীল পরিবেশে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে অতিথিরা রেস্টুরেন্টের বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন এবং পরিচালনা পর্ষদকে শুভকামনা জানান।