জিবিএন বাংলা

বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ ড. নুরুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মসফিকুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেটরা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ রুবেল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম প্রমূখ।

‎

‎আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকতা পেশার মর্যাদা বৃদ্ধি এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

‎

জিবিএন বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা
বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
0:00 0:00
1.0x