জিবিএন বাংলা

বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎দিনাজপুরের বিরামপুরে "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গা এর সহযোগিতায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে বিরামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান এবং প্রবীণদের সংগঠন বকুলফুল উন্নয়ন সংস্থা'র সম্পাদক নওশাদ আলী। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি বিভিন্ন সংস্থা'র কর্মকর্তা এবং প্রবীণেরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভা শেষে বকুলফুল উন্নয়ন সংস্থা, বেলডাঙ্গা এর পক্ষ থেকে উপস্থিত প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

‎

‎আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের ভিত্তি এবং তাদের অভিজ্ঞতা আমাদের চলার পথের পাথেয়। প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হতে হবে। পাশাপাশি প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠনে সকলের প্রতি আহবান  জানানো হয়।

জিবিএন বাংলা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x