ভারতে মোদি-বিরোধী আন্দোলন নিয়ে নানা আলোচনা চলছে। এর আগে এই সময়েই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হয়েছে নেপাল ও বাংলাদেশ। ক্ষমতার পালাবদল, গণআন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা এই অঞ্চলকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।
বাংলাদেশের সাবেক ক্ষমতাসীনদের একটি অংশ ভারতে আশ্রয় নিয়েছেন—এটিও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার অংশ।
এখন প্রশ্ন উঠছে—যদি কোনো দিন ভারতের রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আসে, তাহলে ইতিহাস কি আবার নিজেকে নতুনভাবে পুনরাবৃত্তি করবে? যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে নরেন্দ্র মোদির গন্তব্য কোথায় হবে?
ব্যঙ্গ করে বলতে ইচ্ছে করে—বাংলাদেশ সরকারের কাছে আমার একটি অনুরোধ থাকবে, প্রয়োজনে আমাদের "দুলাভাইকে" মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়ার বিষয়টিও ভেবে দেখা যেতে পারে।
রাজনীতিতে স্থায়ী কিছু নেই। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাস সবকিছু মনে রাখে।