জিবিএন বাংলা

মাওনা চৌরাস্তা মহাসড়কে অবৈধ সিএনজি এর ছয়লাভ চলছে নিরব চাঁ*দা*বা*জি!!

সংরক্ষণ

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে চলছে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে চলছে সিএনজি । স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এসব অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে প্রশ্ন উঠেছে—চাঁদাবাজি ও অবৈধ যান চলাচলের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের ভূমিকা কি নীরব?

 গাজীপুরের শ্রীপুরের ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তা। এই উড়াল সেতুর নিচে প্রতিদিনই মানুষের ভিড় আর যানবাহনের চাপ।

কিন্তু অভিযোগ রয়েছে, এই ব্যস্ত এলাকাকে ঘিরেই চলছে ব্যাপক চাঁদাবাজি। বিভিন্ন যানবাহন ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে চলাচল করছে সিএনজি,হাইওয়ে পুলিশের নিরবতা।

। মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও প্রকাশ্যেই চলছে যাত্রী পরিবহন।

—স্থানীয় বাসিন্দা/ব্যবসায়ী: “এখানে নিয়মিত চাঁদা নেওয়া হয়। মহাসড়কে অবৈধ সিএনজি চলছে। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেক।”

: স্থানীয়দের অভিযোগ, অবৈধ সিএনজি চলাচলের কারণে মহাসড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।

প্রশ্ন উঠছে, দিনের পর দিন প্রকাশ্যে এসব অনিয়ম চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

চাঁদাবাজি ও অবৈধ যান চলাচলের বিষয়ে হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের চোখের সামনেই চলছে এসব কর্মকাণ্ড। কিন্তু কার্যকর অভিযান না থাকায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজ চক্র ও অবৈধ যানবাহন।—শেষ: স্থানীয়দের দাবি, মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে চাঁদাবাজি বন্ধে দ্রুত অভিযান চালাতে হবে। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা।

অন্যথায়, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।সাধারণ মানুষ চাই একটি সুন্দর ও চাঁদাবাজ মুক্ত সমাজ।

বিষয় : গাজীপুর গাজীপুর

জিবিএন বাংলা

রোববার, ২৬ জুলাই ২০২৬

মাওনা চৌরাস্তা মহাসড়কে অবৈধ সিএনজি এর ছয়লাভ চলছে নিরব চাঁ*দা*বা*জি!!

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x