জিবিএন বাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কনিকা রানী মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সাদেকপুর গ্রামের দিপক বেপারির স্ত্রী। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দুপুরের খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরের খাটে একসাথে ঘুমিয়ে পরেন। দুপুর আনুমানিক সাড়ে ৩ টার সময় স্ত্রীর চিৎকার শুনে স্বামী ঘুম থেকে জেগে উঠে একটি বিষধর সাপ দেখতে পায়। তখন তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল সাড়ে ৫ টার সময় গৃহবধূর মৃত্যু হয়। মেডিকেল অফিসার ডা: আবদুল কাদের জানান, হাসপাতালে আনার সাথে সাথেই তার শরীরে অ্যান্টিভেনোম নামের ইনজেকশন প্রথম ডোজ পুশ করে তার চিকিৎসা চলছিল। সাপটি বিষধর বিধায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয় : বরিশাল মেহেন্দিগঞ্জ

জিবিএন বাংলা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বরিশালের মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কনিকা রানী মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন সাদেকপুর গ্রামের দিপক বেপারির স্ত্রী। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দুপুরের খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরের খাটে একসাথে ঘুমিয়ে পরেন। দুপুর আনুমানিক সাড়ে ৩ টার সময় স্ত্রীর চিৎকার শুনে স্বামী ঘুম থেকে জেগে উঠে একটি বিষধর সাপ দেখতে পায়। তখন তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল সাড়ে ৫ টার সময় গৃহবধূর মৃত্যু হয়। মেডিকেল অফিসার ডা: আবদুল কাদের জানান, হাসপাতালে আনার সাথে সাথেই তার শরীরে অ্যান্টিভেনোম নামের ইনজেকশন প্রথম ডোজ পুশ করে তার চিকিৎসা চলছিল। সাপটি বিষধর বিধায় চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জিবিএন বাংলা

সম্পাদকঃ গোলাম কিবরিয়া তালুকদার
বার্তা সম্পাদকঃ মোঃ জুবায়েদ ইসলাম
প্রকাশকঃ মিজানুর রহমান মুন্সী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জিবিএন বাংলা

0:00 0:00
1.0x