গৌরনদীর কৃতী সন্তান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নবনিযুক্ত নির্বাহী সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. কামরুজ্জামান দুলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের জয়শরকাঠী গ্রামে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল নেতৃবৃন্দ নবনিযুক্ত নির্বাহী সচিব কামরুজ্জামান দুলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে কামরুজ্জামান দুলাল যুবদল নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাঁর মরহুম পিতা মৌলভী আবদুল গনি খান ও মাতা জুলেখা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জিয়ারত শেষে উপস্থিত নেতৃবৃন্দ কামরুজ্জামান দুলালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহবায়ক এম এ গফুর, সদস্য মোঃ মাসুম হাওলাদার, গৌরনদী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সরোয়ার মোল্লা, কৃষক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, যুবনেতা মোঃ মাহবুব সহ বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।